ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই : ডিবিপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  1:28 PM

news image

পুলিশের কড়া নজরদারির ফলে সমাবেশ ঘিরে আতঙ্ক কেটে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, তা আর এখন নেই। নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে বিএনপি কর্মীরা। কাউকে আটক করা হচ্ছে না ও বাধা দেয়া হচ্ছে না। শনিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন,

শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে ৩২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিএনপির গণসমাবেশকে ঘিরে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। সড়কে যানবাহনের পাশাপাশি পথচারীর উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে সমাবেশ থেকে বিএনপি যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেজন্য রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। রাজধানীর প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। আজও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীর পল্টন এলাকা। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও যারা ওই এলাকার বাসিন্দা, তাদেরকেও বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম