ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  2:10 PM

news image

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় ইইউ কারিগরি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। অশোক কুমার বলেন, আচরণবিধি অনুযায়ী, রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নিতে হবে। যদি তারা অনুমতি না নিয়ে সমাবেশ করে সেক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগ থেকে এখনও আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে অনুমতি দেওয়ার বিষয়টি কমিশন দেখবে।উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম