ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সমাবেশে স্ট্রোক করে না.গঞ্জ বিএনপি নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩,  4:03 PM

news image

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রবীণ নেতা। তার মৃত্যুতে মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম