ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

সমাবেশে আসতে শুরু করেছে জামায়াতের নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  2:06 PM

news image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতে ইসলামির নেতাকর্মীদের মুক্তি ও দমন-পীড়নের প্রতিবাদে সমাবেশে যোগ দিতে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আজ শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে থেকে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের প্রবেশপথের দুই ধারে জামায়াতের নেতাকর্মীরা সারি বেঁধে অবস্থান নিয়েছেন। সমাবেশ যোগ দিতে আসা নেতাকর্মীদের তারা ভেতরে প্রবেশ করতে সহযোগিতা করছেন। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য সমাবেশের ভেতরে প্রবেশ করার আগে সবার ব্যাগ তল্লাশি করেছেন দুই সারিতে থাকা নেতাকর্মীরা। এ ছাড়া আশপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য রয়েছেন। এ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসতে যেসব ট্রাফিক সিগনাল অতিক্রম করতে হয়, সব স্থানেই আইনশৃঙ্খলা বাহিনীকে কড়াভাবে পাহারা দিতে দেখা গেছে। ‘কেয়ারটেকার সরকার এই মুহূর্তে দরকার’ সহ বিভিন্ন স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম