ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

সমস্যা সমাধানে প্রতি মাসে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  9:52 PM

news image

ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সামনে উপস্থাপন করতে পারবেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসের অংশীজন সভাটি হবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে। এনবিআর বলছে, এই অংশীজন সভা থেকে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সভায় যে সকল ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক, তাদেরকে নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম