ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  11:40 AM

news image

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বাংলা ভাষার প্রখ্যাত এই কথাসাহিত্যিক। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই লেখক পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। সমরেশ মজুমদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম