ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সমরাস্ত্র কিনতে বাংলাদেশকে ঋণ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  10:12 AM

news image

শান্তিরক্ষায় আধুনিক প্রযুক্তি এবং সমরাস্ত্রে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। তাই সামরিক খাতে দক্ষতা বৃদ্ধিতে অস্ত্র কিনতে ঋণ দিতে আগ্রহী দেশটি। যমুনা টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন মার্কিন রাজনৈতিক ও সামরিক উপসহকারী সেক্রেটারি ডোনা এ ওয়েলটন। তবে চাহিদা ও লক্ষ্য নির্ধারণে প্রাধান্য দেয়া হবে বাংলাদেশের প্রয়োজনকেই। শান্তি রক্ষার পাশপাশি আধুনিক প্রযুক্তির প্রভাবের কথাও জানালেন ডোনা এ ওয়েলটন। বললেন, প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সামরিক খাতে অনন্য উপকরণ। আমরা বিষয়টিকে প্রাধান্য দিতে চাই। জাতিসংঘ মিশনে বাংলাদেশ যেভাবে প্রশংসিত, তাতে আমার মনে হয়, তাদের এই বিষয়গুলোতে আরও নজর দেয়া দরকার। ডোনা এ ওয়েলটন আরও বলেন, আপনি জানেন এই মুহুর্তে পুরো বিশ্বই প্রযুক্তি ও সমরাস্ত্রে এগিয়ে যাচ্ছে। সেখানে সামরিক সক্ষমতা বৃদ্ধি অন্যতম কার্যক্রম। আধুনিক সরঞ্জামের ক্ষেত্রে বাংলাদেশের কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সেটিকে প্রাধান্য দিয়েই আমাদের সরকার ঋণ দিতে আগ্রহী। তবে সহযোগিতার আরেক ধাপে জিসোমিয়া ও আকসা চুক্তিতে কীভাবে লাভবান হবে ঢাকা, সে কথাও জানান মার্কিন এই প্রতিনিধি। ডোনা এ ওয়েলটন বলেন, জিসোমিয়া-আকসা চুক্তি দুই দেশের মধ্যকার সামরিক সহায়তা সম্পর্কিত। আমার মনে হয়, এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ সামরিক খাতেও উপকৃত হবে। দুই দেশের প্রতিরক্ষা খাত সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম