ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৪,  11:13 AM

news image

যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করতে মতামতের জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে বৈঠকে বসবে বিএনপি। আজ বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দিন তিন রাজনৈতিক দল গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের (মন্টু) সঙ্গে পৃথক বৈঠক হবে। এসব বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হবে।  অন্যদিকে বুধবার বিএনপির যুগ্ম মহাসচিবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি, ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি, সরকারের দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে শিগগিরই একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম