ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪,  2:38 PM

news image

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সাথে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দু’পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দ্বায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দ্বায়িত্ব নিতে হবে পুনরায় যেনো ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলেমেয়েদের প্রাণ যেনো আর না ঝরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন, এমআরডিআই’র এ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কসিশনার(ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব ও সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম