ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মন্ত্রিপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  5:54 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সচিবদের সভায় কোনো আলোচনা হয়নি। প্রশাসনের প্রতি কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তবে এ সভা আয়োজন নিয়ে বিশেষ কৌতূহল তৈরি হলেও মাহবুব হোসেন এ সভাকে বিশেষ কোনো সভা বলতে নারাজ। তিনি নিয়মিত বৈঠক হিসেবে অবহিত করেন আজকের সভাকে। সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে ছয় নম্বর ভবনে সকাল সাড়ে ১০টার দিকে এই সভা শুরু হয়। সভা শেষে দুপুর সোয়া ১টার দিকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় তিনি সভাপতিত্ব করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি বিশেষ কোনো সভা না; নিয়মিত যে বৈঠক হয় সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সেজন্য আমি বৈঠকের সময়টা এগিয়ে নিয়ে এসেছি আজকে। আলাদা করে সচিব সভা হয়নি। আমাদের সাধারণ সভা হয়েছে। আলাদা কোনো সচিব সভা করিনি। বৈঠকে সাধারণত যেসব বিষয় আলোচনা করা হয় সেগুলো আলোচনা হয়েছে মন্তব্য করে মাহবুব হোসেন বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বৈঠকে কিছু প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদন করার বিষয় ছিল; সেগুলো আমরা আলোচনা করেছি। সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আমরা না করিনি, আমরা বলেছি, এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি। মাঠ প্রশাসন নির্বাচনের আগে কীভাবে কাজ করব— সে বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এ রকম কোনো বিষয়ে আলোচনা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারিকরণ হওয়া জন্য পদ সৃষ্টির বিষয় ছিল আলোচনায়। এজেন্ডাভুক্ত আলোচনা শেষ হওয়ায় কয়েকজন সচিব বের হয়ে যান। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভায় যেসব সচিব অংশ নেন, তাদের বাইরেও অন্য সচিবরা এই সভায় উপস্থিত ছিলেন। বিষয়টি জানিয়ে একজন সাংবাদিক মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করলেও এর উত্তর পাওয়া যায়নি। পরে মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন আমরা যাতে ইন্টারন্যাশনাল যে এজেন্ডাগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেন, সে বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা বলে ফের সাংবাদিকদের অবহিত করেন তিনি। নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ওই সব নিয়ে আলোচনা হয়নি সভায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম