ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৮ ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪ নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ৪ জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

সব সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  1:52 PM

news image

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের ৮৫টি সরকারি শিশু পরিবারে এতিম, দুস্থ ও অসহায় শিশুরা বেড়ে উঠছে। তাদের বসবাসের উন্নত পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সব সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে। মন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ ও পুনঃনির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১৮টি সরকারি শিশু পরিবার এবং একটি ছোটমনি নিবাস নির্মাণ ও পুনঃনির্মাণ কাজ বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদপ্তর ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, এমপি। মন্ত্রী বলেন,

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে সব খাত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে এসব কাজ বাস্তবায়ন করতে হবে।’ মন্ত্রী আরও বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে বদ্ধপরিকর। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার ফল এরই মধ্যে দৃশ্যমান। দুস্থ শিশুদের উন্নতজীবন ও আধুনিক বাসস্থান তৈরিতে ১৮টি শিশু পরিবার এবং একটি ছোটমনি নিবাস নির্মাণের কাজ নতুন দিগন্তের সূচনা বলে মন্ত্রী যোগ করেন। পরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। প্রকল্পটির আওতায় গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফেনী, রংপুর, বরিশাল, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও ও শরীয়তপুরের সরকারি বালক শিশু পরিবার, খাগড়াছড়ি,  পিরোজপুর, নোয়াখালী, কুষ্টিয়া, মৌলভীবাজার ও বগুড়া জেলার সরকারি বালিকা শিশু পরিবার এবং চট্টগ্রাম জেলার একটি ছোটমনি নিবাস (বালিকা) নির্মাণ/পুনঃনির্মাণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম