ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

সব বোর্ডে এসএসসির সোমবারের পরীক্ষা স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  3:16 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সব বোর্ডের সোমবারের (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (১৪ মে) এমন  তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সোমবারের (১৫ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। কিন্তু সোমবার (১৫ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আর ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম