ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সব ধরনের নৌযান চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৩,  3:55 PM

news image

দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। কবির হোসেন জানান, নদীপথে এখনও এক নম্বর সতর্ক সংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই। এর আগে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসতে থাকায় শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১০টা থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে রোববার (১৪ মে) সকাল থেকে ‘মোখা’ কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে। বিকালে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম