ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সব ধরণের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন আগুয়েরো

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২১,  4:26 PM

news image

বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ৬ মাসের মাথাতেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। আগামীকাল (১৫ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানাবেন তিনি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো।

ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যাথা অনুভব করেন আগুয়েরো। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব। ক্লাব ফুটবলে এর আগে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে খেলেছিলেন আগুয়েরো। সব মিলিয়ে গোল করেছেন ৩৮৬টি। আর জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করেন এই ফরোয়ার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম