ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করতে চায় ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  1:21 PM

news image

আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ জুন) সকালে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।  এসময় তিনি বলেন, আগামীতে ইভিএম ব্যবহার হবে সব দলের মতামতের ভিত্তিতে। ভালো প্রতিদ্বন্দ্বি হলে ভোট ভালো হবে। আগামীতে গোপন কক্ষে ডাকাত ঠেকাতে নতুন কৌশল গ্রহণ করবে কমিশন। কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে সিইসি বলেন, ইসি শতভাগ নিশ্চিত, কুমিল্লার নির্বাচনে ফলাফল পাল্টানো হয়নি।  কুমিল্লায় এলাকা ত্যাগ না করলেও আ ক ম বাহার কোনো নির্দেশ ভঙ্গ করেনি উল্লেখ করে সিইসি বলেন, আমরা প্রায় শুনছি তাকে নির্বাচন কমিশন থেকে আদেশ করা হয়েছে এলাকা ত্যাগ করার। কিন্তু আমরা তন্ন তন্ন করে খুঁজেছি নির্বাচন কমিশন থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যকে কখনই এলাকা ত্যাগ করার আদেশ করা হয়নি। আমরা তাকে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে দেখিনি। কিন্তু কেউ কেউ বলছেন উনি কৌশলে অংশ নিয়েছেন। আমাদের একটা প্রত্যাশা ছিলো ওনাকে যদি রিকুয়েস্ট করি তাহলে আর কথা উঠবে না।  তিনি বলেন, আচরণবিধি অনুযায়ী উনি (বাহাউদ্দিন) অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচিন কমিশন সংসদ সদস্য কেন, কোনো সাধারণ মানুষকেও তার এলাকা ত্যাগ করার আদেশ দিতে পারে না। আমরাও বাহাউদ্দিনকে এলাকা ত্যাগ করার কোনো আদেশ করিনি। তাকে বিনীতভাবে অনুরোধ করেছিলাম,  সেই চিঠি আছে। কিন্তু চারদিকে ছড়িয়ে গেলো আদেশ করার পরও তিনি প্রতিপালন করতে পাররলেন না। এ কথাটি পুরোপুরি সত্য নয়।  কাজী হাবিবুল আউয়াল বলেন, এর আগে বলা হয়েছিল একজন প্রভাবশালী মন্ত্রী গিয়েছিলেন তাকে এক ঘণ্টার মধ্যে এলাকা ত্যাগ করাতে পেরেছিলাম। হয়তো পেরেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সেক্ষেত্রে সেই মন্ত্রী ছিলেন বহিরাগত। আর বাহাউদ্দিনের ওটা স্থায়ী ঠিকানা। একজন মানুষ তার বাড়িতে থাকতে পারবে না তা তো নয়। আমরা একটু বিনীতভাবে অনুরোধ করেছিলাম, হয়ত উনি ডিস্টার্ব করছেন বা কৌশলে প্রচারণা করছেন। সেজন্য তাকে অনুরোধ করা হয়েছিল। আমরা আইন কানুন দেখে চিঠি দিয়েছিলাম। একজন্য ব্যক্তিকে তার এলাকা থেকে বহিস্কার করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।তিনি আরও বলেন, বাহাউদ্দিন সাহেব কোনো আইন ভঙ্গ করেননি। নিয়ম ভঙ্গ করেননি। অভিযোগ আসছিলো তিনি গোপনে প্রচারণা চালাচ্ছেন। তাই তাকে অনুরোধ করেছি। অনুরোধ করলে তিনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। বিনীতভাবে অনুরোধ আর নির্দেশ এক করে দেখার সুযোগ নেই। তবে উনি চলে গেলো হয়ত ভালো হতো।  এসময় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম