ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সবুজবাগে বৃদ্ধা মহিলা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  9:28 PM

news image

কমল সরকার : সরজমিনে গিয়ে জানা যায়, সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীবাড়ির বড় দিঘিতে ঝাঁপ দিয়ে ষাট ঊর্ধ্ব এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর সূত্র মতে জানা যায় যে, ঢাকা বাসাবো রাজারবাগ কালিবাড়ির দীঘিতে সোমবার ৭ মার্চ সন্ধ্যার দিকে হঠৎ করে এক বয়স্ক মহিলা দিঘির মধ্যে ঝাঁপ দেয়। তারপর এলাকাবাসী মহিলাকে অনেক চেষ্টার পর তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দিরের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস সবুজবাগ থানায় ফোন দিলে,

কর্তব্যরত পুলিশের টিম আসে। এসআই রুবিনার তত্ত্বাবধানে মহিলার লাশটি সুরতহাল করেন। পরে সবুজবাগ থানার পুলিশ লাশটি  ময়না তদন্তের জন্য, ঢাকা মেডিকেলে প্রেরণ করে। আরো উল্লেখ থাকে যে, সিআইডির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে ওই মহিলার ঠিকানা সনাক্ত করতে সক্ষম হয়। মৃত মহিলার নাম শ্রীমতি গেন্দি বালা, তার পিতার নাম চন্দ্রমোহন, মাতার নাম হরমনি, ঠিকানা পূর্ব কাদমা, পোস্ট ভেলাগুড়ি, ৫নং ওয়ার্ড হাতীবান্ধা লালমনিরহাট । সবুজবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মুরাদুল ইসলাম মুক্তখবরকে জানায় ওই মহিলার আত্মীয়-স্বজনের সন্ধান পেলে, বিস্তারিত জানা যাবে, কি কারনে সে আত্মহত্যা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম