ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সবার সঙ্গে আলোচনা করেই অফিসসূচি করা হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  1:56 PM

news image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সবার সঙ্গে আলাপ আলোচনা করেই অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে সবাই এতে অভ্যস্ত হয়ে যাবেন।’ সচিবালয়ে আজ বুধবার গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ফরহাদ হোসেন বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত করা হয়। এটা অনেক চিন্তাভাবনা ও বিভিন্নজনের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ করা হয়েছে। সব প্রতিষ্ঠানে আমরা এটা করতে পারলে সাশ্রয়ের বিষয়টি বাস্তবায়ন করতে পারব।’ ফরহাদ হোসেন আরও বলেন, ‘দিনের আলো যাতে বেশি ব্যবহার করতে পারি, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ পদক্ষেপের কারণে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি।’ কর্মকর্তা-কর্মচারীরা সরকারের এ উদ্যোগ ইতিবাচকভাবে নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আজ অফিসে সবার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। উচ্ছ্বসিতভাবে সবাই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সাড়া দিয়েছেন।’ বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাহরাম খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন রাকিব, মো. বেলাল হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম