ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সবার শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  8:03 PM

news image

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুদলের প্রথম লড়াই। এর আগে মোট তিনধাপে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ দল। তিনধাপের কোনোটিতেই যাচ্ছেন না সাকিব আল হাসান। সবার শেষে আলাদাভাবে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নবনিযুক্ত টেস্ট অধিনায়ক। প্রথম ধাপে গত ৩ জুন প্রথম বহর গিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। আজ সোমবার যাবে সবচেয়ে বড় বহর। যেখানে তামিম ইকবাল,

মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলীরাসহ অনেকেই থাকবেন। ছুটিতে থাকা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ডও এদিন দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দেবেন। পরিবার নিয়ে লন্ডনে থাকা লিটন দাস সেখান থেকেই উড়াল দিবেন অ্যান্টিগাতে। নুরুল হাসান সোহানও তাই করবেন। বাকিরা যাবেন মঙ্গলবার। তবে সবার শেষে যাবেন সাকিব। ৯ জুন ব্যক্তিগতভাবে ঢাকা ছাড়ার কথা সাকিবের। ১০ জুন অ্যান্টিগাতে দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১৬ জুন থেকে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহীদুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম