ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সবাই ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  3:08 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে, বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দেওয়ায় জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি। শেখ হাসিনা আরও বলেন, আপনারা ভোট দিয়েছেন বলে আমরা বার বার সরকার গঠন করতে পেরেছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্রয়ুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছি। আমরা গবেষণা করে সকল ধরনের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করেছি। এসময় আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম