ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

সবচেয়ে কম দামি শাড়ি পরেছেন আলিয়া, দাম ২৮ হাজার টাকা

#

বিনোদন ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  9:52 PM

news image

বলিউড ডিভা আলিয়া ভাটের বহুল প্রতীক্ষিত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ বক্স অফিসে খুব একটা ঝড় তুলতে পারেনি। ২৫ ফেব্রুয়ারি মুক্তির পর শিগগিরই ১০০ কোটির ক্লাবে যোগ দিতে যাচ্ছে সিনেমাটি। এর মধ্যে আলিয়া ভাট খবরের শিরোনাম হয়েছেন সবচেয়ে কম দামি শাড়ি পরে। বলিউডভিত্তিক পোর্টাল বলিউড বাবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ২০২২ সালের ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আয়োজনে যোগ দিয়েছিলেন নায়িকা। সেখানে রুপালি শাড়িতে উত্তাপ ছড়িয়েছেন আলিয়া। আলিয়ার এই শাড়ির বাজার মূল্য ২৫ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার টাকা। সংবাদমাধ্যমটির দাবি,

আলিয়ার এই শাড়ির মূল্য আশ্চর্যজনকভাবে অপ্রত্যাশিত। কারণ, এমন কম দামি শাড়িতে আলিয়াকে আগে দেখেনি তারা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। বলিউড হাঙ্গামার বিশ্লেষণ, ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’র বাজেট ১৭৫ থেকে ১৮০ কোটির রুপি। এরই মধ্যে সিনেমাটি স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচে ১০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে সিনেমাটিকে প্রেক্ষাগৃহ থেকে সংগ্রহ করতে হবে ৬৫ কোটি রুপি। অর্থাৎ ভারতের বক্স অফিসে নেট ১০০ কোটি সংগ্রহ করলেই সিনেমাটি হিট বলে গণ্য হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম