ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৬,  5:19 PM

news image

প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে। ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা, পডকাস্টের জগতে। পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা। ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে বলীয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নীল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা। পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম