ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৬,  11:56 AM

news image

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা— এমন বক্তব্য কোনো কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে, যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি নেতারা এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলটির নেতাকর্মীদেরও এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে, যা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম