ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

সন্দ্বীপ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন পটিয়ার সাবেক ওসি জায়েদ নূর

#

০৯ ডিসেম্বর, ২০২৫,  3:41 PM

news image

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সন্দ্বীপ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগে তিনি টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক পুলিশ সদর দফতরের লটারিতে তাঁর নাম পুনরায় পটিয়া থানার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে বদলি আদেশ সংশোধন করে তাঁকে সন্দ্বীপ থানায় পদায়ন করা হয়। গত ২ জুলাই পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ কর্মী দীপঙ্কর দে–কে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ওই ঘটনায় পুলিশি আচরণ, লাঠিচার্জ ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে সন্দ্বীপে আনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর ওসি জায়েদ নূর বলেন, তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যোগদানের পর তিনি স্থানীয় রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মতামত ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম