ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের

#

০৭ জুন, ২০২৬,  11:59 AM

news image

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত বাংলা বাজার এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আল-আমিনকে আটক করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল-আমিন উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্ডলাইন্নার গো বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল প্রায় ৩টার দিকে সন্দ্বীপ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শিশুদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্টরা শিশু সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম