ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির গ্রামের বাড়ি মুরাদনগরে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২২,  3:53 PM

news image

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকায় দূর্বৃত্তের গুলিতে নিহত সাদিয়া আফরিন প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কড়ইবাড়ী আদর্শ সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কড়ইবাড়ী বাজারে এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এসে একাত্মতা প্রকাশ করেন ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লাল ও সেচ্ছাসেবী সংগঠন ’মানবতার ডাকে প্রত্যেয়’ বাঙ্গরা বাজার থানা সভাপতি ইয়ামিন আহমেদ জয়।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, নিহতের চাচা মোঃ সুলতান আহমেদ, মোঃ হোসেন মিয়া, পল্লি চিকিসৎক হারুনুর রশিদ। ইউপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, সার্ক মানবাদিকার অধিবেশন প্রতিনিধি আজহারুল ইসলাম, পীরকাশিমপুর মানবকল্যান প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমন, নবীনগর উপজেলা ব্লার্ডব্যাংক প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ। নিহত সাদিয়া আফরিন প্রীতি (২৪) উপজেলার কড়ইবাড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে রাজধানীর বদরুন্নেছা সরকারি কলেজের সম্মান শ্রেণীতে পড়তেন। উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। এসময় এলোপাতাড়ি গুলিতে রিকশারোহী কলেজ ছাত্রী সামিয়া আফরিণ প্রীতি নিহত হন। টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম