ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি বুবলী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৬,  1:50 PM

news image

‎‎ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ‎আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ গ্রেপ্তার দেখানোর এই আদেশ দিয়েছেন। ‎‎মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. শরিফুল ইসলাম গত ২৯ এপ্রিল বুবলীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার শুনানিকালে বুবলীকে আদালতে হাজির করা হয়।  ‎‎গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা গেছে, আসামি বুবলী মিছিলের অর্থের যোগাদানদাতা ও নির্দেশদাতা। তিনি ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঘটনাস্থলের আশপাশে অন্যান্য আসামিদের সঙ্গে ঘোরাফেরা করে মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে দ্রুত এলাকা ত্যাগ করে চলে যান। তা ছাড়া মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণাদি পাওয়া গেছে।  ‎‎ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে এই ‎মামলা করেন তেজগাঁও থানার এসআই একেএম নিয়াজউদ্দিন মোল্লা।  ‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করে। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ কয়েকজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। ‎‎গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তেজগাঁও থানার এক সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম