ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সন্তান বিক্রির সময় বাবা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২,  3:50 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ ছেলেকে এক লাখ টাকায় বিক্রির সময় বাবা আদর আলীকে আটক করেছেন আনসার সদস্যরা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেডিকেল আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া এক ছেলে সন্তানকে তার বাবা বাইরে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের নিয়ম হচ্ছে, নতুন বাচ্চা নিয়ে কেউ বাইরে যেতে চাইলে আমাদের কাছে হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্র জমা দিতে হয়। তিনি বলেন,

আদর আলী ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার সময় ছাড়পত্র দেখাতে পারেননি। আমরা চ্যালেঞ্জ করলে তিনি বাচ্চাকে এক লাখ টাকায় বিক্রির জন্য বাইরে নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন। পরে আমরা তাকে প্রশাসনিক ব্লকে নিয়েছি। তিনি এবং তার সন্তান সেখানেই আছেন। আদর আলী জানান, বাচ্চাটাকে এক লাখ টাকায় বিক্রি করতে চেয়েছিলাম। যাদের কাছে বাচ্চাকে দিতাম তাদের কোনো সন্তান নেই। তাদের সঙ্গে আমার অতটা যোগাযোগও নেই। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, সন্তানকে বিক্রির জন্য হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় আমাদের লোকজন আদর আলীকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম