ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন কাজল আগরওয়াল

#

বিনোদন ডেস্ক

০৮ মে, ২০২২,  3:40 PM

news image

মা দিবসে নিজের সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ইনস্টাগ্রামে সন্তানের উদ্দেশে দীর্ঘ চিঠিও লিখেছেন তিনি। কাজল তার প্রথম সন্তানের নাম রেখেছেন নীল। গত ১৯ এপ্রিল জন্ম হয়েছিল নীলের। আজ রবিবার ইনস্টাগ্রামে ছেলের উদ্দেশে কাজল লিখেছেন, ‌‘যখন আমি তোর ছোট্ট হাত নিজের হাতে নিয়েছি, তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছি এবং সুন্দর চোখ দুটো দেখেছি, আমি সারাজনমের জন্য ভালোবেসে ফেলেছি।

তুমি আমার প্রথম সন্তান, প্রথম ছেলে, আমার প্রথম সবকিছু।’ কাজল আরও লিখেছেন, ‘সামনের বছরগুলোতে আমি তোমাকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু এরইমধ্যে তুমি আমাকে বহু কিছু শিখিয়েছো। মা হতে কী লাগে তা শিখিয়েছো, নিঃস্বার্থ হওয়া শিখিয়েছো। বিশুদ্ধ ভালোবাসা কী; তা শিখিয়েছো। শরীরের বাইরেও আমার  হৃদয়ের একটা অংশ থাকতে পারে; সেটাও শিখিয়েছো। এই যাত্রা ভীতিকর মনে হয়েছে কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হলো, এই যাত্রা সুন্দর। আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। প্রথম এ সবকিছু শেখার সঙ্গী হওয়ায় তোমাকে ধন্যবাদ। অন্য কেউ এটা করতে পারতো না। সৃষ্টিকর্তা তোমাকে বেছেছেন, আমার ছোট্ট রাজপুত্র। তুমি আমার সূর্য, আমার চাঁদ, আমার আঁখিতারা। এটা কখনো ভুলো না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম