ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  10:30 AM

news image

ঘূর্ণিঝড়ের ‘হামুন’-এর প্রভাব কমে যাওয়ায় রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে। এর আগে, মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় হামুনের কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিএ। সেই নির্দেশনা অনুযায়ী, সদরঘাটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি এই রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম