ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৬,  6:24 PM

news image

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সোমবার(২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান। অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নতুন ধরণের সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার, যার মধ্যে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা উঠিয়ে দেওয়া অন্যতম বিবেচ্য বিষয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, যদি বন্ড লেনদেন সহজ করা যায়, তাহলে দেশের বন্ড বাজারের পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি উল্লেখ করেন, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না; প্রয়োজন হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার অথবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণের। গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার নির্ধারণের ওপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করবে। একক সুদের হার প্রয়োগ করা হলে বন্ড বাজার টেকসই হবে। এই নতুন উদ্যোগ দেশের অর্থনৈতিক বাজারে সঞ্চয়পত্র এবং বন্ড খাতের গুরুত্ব বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম