ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সচিবালয় ছেড়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  7:04 PM

news image

যেকোন মুহূর্তে সহিংস পরিস্থিতির কবলে পড়তে পারেন, এমন আতঙ্কে সচিবালয় ছেড়ে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সবাই একসঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টায় অফিস শুরু হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় লাইব্রেরিতে বসে বৈঠক করেন। এক পর্যায়ে ভয়ে-আতঙ্কে দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সচিবলায়ের এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে। এমন ভয়ে অনেকেই অফিসে আসেন নাই। যারা এসেছেন তারাও পালিয়ে গেছেন। এর আগে গতকাল সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি পরিবর্তন করে মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পতন ঘটে সরকারের। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বঙ্গবভন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম