ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সচিবালয় ঘেরাও করে আন্দোলন, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  11:24 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, দেশ পুনর্গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করা স্বৈরাচারী ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশ পুনর্গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে ১৬ বছরের ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপানো একটি স্বৈরাচারী ষড়যন্ত্র।’ এর আগে, মঙ্গলবার বিকেলে কয়েকশ’ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের উঠে অবস্থান নেন। ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে শিক্ষা সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থা তৈরি করে। সেজন্য সচিব মহোদয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু এমন কাজ কখনোই কাম্য না। সুতরাং আমরা চাইব আর কখনোই এই ধরনের ডিসিশনের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেটা চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাব, ১৬ বছরের ক্ষত কখনোই ১৬ দিনে শুকায় না৷ তার জন্য সময় দিতে হয়। আপনারা বিভিন্ন দাবিতে যে এখন আন্দোলন করছেন, দেখুন ১৬ বছরের একটি ডিফল্ট সিস্টেমকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটি সময় দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম