ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সচিবালয় গেটে সংঘর্ষ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  12:11 PM

news image

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগের দিন বাংলাদেশ সচিবালয়ের ১নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে কী দাবিতে তারা আন্দোলন করেছেন তা এখনও জানা যায়নি। জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। এদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম