ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সচিবালয়ে ঈদের আমেজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২২,  12:32 PM

news image

পবিত্র ঈদুল ফিতরের ছয়দিন ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস-আদালত। ঈদের পরে সচিবালয়ে আজ প্রথম দিন হওয়ায় সবার মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। সেই সঙ্গে সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও খুব কম ছিল। বৃহস্পতিবার (৫ মে) সকালে সচিবালয় অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। জানা গেছে, আজ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো। মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধের ২ বছর পর চিরচেনা রূপে সারা দেশে মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এজন্য গত ২৯ এপ্রিল থেকে অফিসগুলোতে সরকারি ছুটি শুরু হয়। এবার ঈদুল ফিতরের ছুটি শুরু হয় আগেভাগেই। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই ৫ মে ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটিয়ে আগামী ৮ মে (রোববার) থেকে অফিস শুরু করবেন বলে জানা গেছে। আগেও দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা অফিসে অফিসে যোগদান করে একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। মহামারি করোনার কারণে গত দু’বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদ্‌যাপন করতে গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম