ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

সচিবালয়ের বিক্ষোভ: ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪,  12:52 PM

news image

সচিবালয়ের ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। এ সময় সেখান থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একাধিক শিক্ষার্থী জানান, , আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম