ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়কে ‘ওয়ানটাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক’ মুক্ত করার পরিকল্পনা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  2:11 PM

news image

ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ‘ওয়ানটাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক’ মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আগারগাওয়ের পরিবেশ অধিদফতরের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির প্রতিনিধিরাও। তারা অনুরোধ করেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেনো কঠিন পদক্ষেপ না নেয়া হয়। ক্রেতা-বিক্রেতা উভয়কে মোটিভেট করার কথাও বলেন তিনি। উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে অধিদফতরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম