ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৪,  10:41 AM

news image

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাত ৩টায় বিজিবি মোতায়েন করা হয়।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরাও সেখানে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন এর আগে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে ১০টি ইউনিট কাজ শুরু করলেও আগুন বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এখন ১৮ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম