ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

সঙ্গে যত টাকা নিতে পারবেন হজযাত্রীরা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  9:19 PM

news image

হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ টাকা ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম