ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সখীপুরে সৌদি ফেরত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  2:25 PM

news image

টাঙ্গাইলের সখীপুরে সৌদি ফেরত খোকন মিয়ার (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২৬)। শুক্রবার (১১ মার্চ) সকালে উপজেলার দাঁড়িয়াপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী ও আহতের স্বজনরা জানায়, প্রায় ৭ বছর আগে একই গ্রামের উত্তরপাড়ার ইসমাইলের মেয়ে রুপার সাথে নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে খোকনের সাথে বিয়ে হয়।

তাদের ৪ বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান রয়েছে। আরও বলেন, খোকন মিয়া প্রায় মাস খানেক ধরে বিদেশ থেকে বাড়িতে আসছেন। আসার পর থেকেই তাদের মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো। টাকার হিসাব না দিতে পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে পারে স্ত্রী রুপা। খোকনের চাচা খাজু মিয়া জানান, শুক্রবার (১১ মার্চ) ভোর সকালে খোকন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখে খোকনের গোপনাঙ্গ কাটা এবং রুপা ঘরে নেই। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। রুপা খোকনের পাসপোর্ট, ৮ ভরি স্বর্নালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম