ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:26 AM

news image

ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় সুরক্ষা নিশ্চিত করতে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


পরে ঝুলে থাকা তারটি অপসারণের পর পুনরায় স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। এরপর সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি সরিয়ে ফেলা হয়।


তারটি সফলভাবে অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।  বর্তমানে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম