ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালে মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার উপকারিতা জেনে নিন

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

অনেকেই সকালে মধু, লেবু ও হালকা গরম পানি পান করেন। এটি হজমে সহায়তা ও শরীর সতেজ রাখতে উপকারী বলে মনে করা হয়। তবে পুষ্টিবিদদের মতে, মধু এবং লেবুর মিশ্রণের থেকে অনেক গুণে বেশি কার্যকর হলো মধু এবং হলুদের মিশ্রণ। তা সে কাঁচা হলুদ হোক বা গুঁড়ো হলুদ- মধুর সঙ্গে মিশলে তার কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। মধু ও হলুদ দুটিতেই প্রদাহ কমাতে সহায়ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খেলে যেসব উপকার পাওয়া যায়-


রোগ প্রতিরোধে সহায়ক

মধু ও হলুদের মিশ্রণে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে। কারণ, এই দু’টি উপাদানের মধ্যেই অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এই মিশ্রণ শরীরে ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে।


হজমে সহায়ক

মধুর সঙ্গে হলুদ খেলে হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। তবে নিয়মিত বদহজম বা পেটের সমস্যা থাকলে শুধু ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

ত্বকের সুস্থতা অনেকটাই নির্ভর করে খাবার, ঘুম ও পর্যাপ্ত পানি পানের ওপর। হলুদ ও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের  সুস্থতার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও ধরে রাখতে সহায়ক।


কীভাবে খাবেন

এক গ্লাস হালকা গরম পানিতে এক চা-চামচ মধুর সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত মধু খাওয়া ঠিক নয়। বিশেষ করে যাদের রক্তে শর্করার সমস্যা রয়েছে, তাদের নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম