ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

সংস্কার প্রস্তাব নতুন নয়, ছয় বছর আগেই তা খালেদা জিয়া দিয়েছেন: খসরু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪,  4:06 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কার ধারনা আসেনি। আগে থেকেই সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের মালিকানা ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের কাছে বারবার ভোটের জন্য প্রার্থীদের যেতে হবে। তরুণ প্রজন্মসহ সবাই ভোট দিতে চায়। জাতি সেই ঐক্যমতে আছে। তাই সুষ্ঠু নির্বাচনে সে সংস্কার দরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কমিশনগুলোর রিপোর্ট জমা দেয়ার আগে যেসব কথাবার্তা আসছে সেগুলো ব্যক্তি মতামত কিনা বা সরকারের ভাবনা কিনা তা পরিস্কার না। রিপোর্ট জমা দেয়ার পর সেগুলোর বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেবে বিএনপি। তিনি আরও বলেন, নির্ধারিত এজেন্ডা নিয়ে যদি মনে করেন জাতীয় সমস্যা সমাধানের একমাত্র পথ তা জাতির জন্য তা ভালো হবে না। সংস্কারের বিষয়টি এসেছে আরও ছয় বছর আগে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপকল্প প্রকাশ করেছিলেন। সেখানে দেশের স্বাধীনতা ও জনগণের সেবায় ৩১ দফা দিয়েছিলন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম