ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  10:46 AM

news image

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তা করবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এই ঘোষণা দেন।  জানা গেছে, বৈঠকে অধ্যাপক ড. ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। তিনি বলেন, এটি দেশকে পুনর্গঠনের বড় সুযোগ।  ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বঙ্গা বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে। একইসঙ্গে বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে সহায়তা করবে।  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উত্পাদিত হাইড্রোএনার্জি কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৌজুল কবির খান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম