ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  3:07 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, এখনও তো অগ্রাহ্য হয়নি। এ ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম