ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৫,  12:01 PM

news image

দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। আলী রীয়াজ বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এ সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য খেলাফত মজলিসের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি। এর আগে, সকাল ১০টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম