ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সংসদ নির্বাচন : বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় থাকছেন ৩০ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  12:25 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আসা পর্যবেক্ষকদের সার্বিক সহায়তার জন্য ৩০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। তাদেরকে 'স্বাগতিক কর্মকর্তা' হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরইমধ্যে সংযুক্তি করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ চলাকালে তাদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার) নিয়োগ দেয়া হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হলো। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে গত অক্টোবরে বিজ্ঞপ্তি দেয় ইসি। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। পরে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এর বাইরে নির্বাচনের খবর সংগ্রহে আবেদন করেছেন ৭১ জন বিদেশি সাংবাদিক। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  তফসিল অনুসারে সারা দেশে ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম