ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  4:59 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে। এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার (টেলিভিশন) সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুই পর্বে আয়োজিত এই আলোচনায় প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশনের এই ধারাবাহিক আলোচনা শুরু হয়। মো. আশাদুল হক আরও জানান, আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের। এরপর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপে অংশ নেবে ইসি। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের দেওয়া পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কমিশন তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম