ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী তিন জেলার ডিসি প্রত্যাহার চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

সংসদ নির্বাচনের তফসিল নিয়ে যা বললেন ইসি আনোয়ার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৫,  4:28 PM

news image

চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল দিতে হবে। সেজন্যে জুলাইয়ের মধ্যে ইসিকে সব কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ ইনফ্লুয়েন্স কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। ইসি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারও কথায় কিংবা সুবিধা-অসুবিধা বিবেচনা করে তফসিল দিবে না ইসি। কোনো চাপ কিংবা প্রভাবিত হয়ে ভোট করবে না কমিশন। আনোয়ারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই থাকতে হবে। তবে, কোনো সংযোজন কিংবা বিয়োজন করা যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম