ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  7:10 PM

news image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। আজ বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদের উপনেতা চূড়ান্ত হলে স্পিকার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি উত্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী।

সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এরপর স্পিকারের কাছে সংসদ নেতার ইচ্ছা অনুযায়ী মতিয়া চৌধুরীর নাম উপনেতা হিসেবে প্রস্তাব করা হতে পারে। দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সংসদের চলতি অধিবেশনে সংসদ উপনেতার পদ পূরণ করা হতে পারে। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।  ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদ উপনেতা পদে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা রয়েছে। আর সংসদ নেতা হলেন আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম