ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

সংসদ অধিবেশন বসছে আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  6:57 PM

news image

একাদশ জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। রবিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে। এটি ২০২২ সালের ৫ম অধিবেশন। অধিবেশন শুরু আগে রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা চূড়ান্ত হবে। তবে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে ৫ম অধিবেশন। অল্প দিনে সমাপ্ত হলেও এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। তারমধ্যে অন্যতম গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২।

বিলটি নোটিশ আকারে সংসদে দেওয়া হয় ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি। এরপর সংসদে উত্থাপন হয় ২৮ ফেব্রুয়ারি। বিলটি উত্থাপনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন। সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে নেন সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সব ধাপ শেষ করে ২০তম অধিবেশনে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার তালিকায় রয়েছে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২। সংসদে বিলটি উত্থাপনের পর গণমাধ্যমকর্মীরা এই আইন বাতিলের দাবি করেছেন। এ ছাড়া এনিয়ে সংবাদিকদের বিভিন্ন সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতো কিছুর পরেও বিলটি সংসদে বিবেচনায় রেখেছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম